মিসিসিপির অন্তত ২৬ সংসদ সদস্য করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আমেরিকার দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য মিসিসিপির ১৭৪ সংসদ সদস্যের মধ্যে অন্তত ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও অঙ্গরাজ্যের পার্লামেন্ট ক্যাপিটল ইন জ্যাকসনর আরও ১০ কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual8 Ad Code

বুধবার এক সংবাদ সম্মেলনে মিসিসিপির গভর্নর টেট রিভস রাজ্যবাসীকে অনুরোধ জানিয়ে বলেছেন, সম্প্রতি কেউ যদি আমাদের কোনো সংসদ সদস্যের সংস্পর্শে এসে থাকেন, যত দ্রুত সম্ভব তিনি বা তারা যেন করোনা পরীক্ষা করান। রিভস বলেন, সম্ভবত আমাদের আবারও কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও বাইরে মাস্ক পড়ে চলাচলের বিধিনিষেধ চালু করতে হবে। আমরা যে পরিস্থিতির ব্যাপারে আশঙ্কা করছিলাম, তা আমাদের সামনে এসে পড়েছে। অনুগ্রহ করে নিজেকে নিরাপদ রাখুন। নিরাপদ রাখুন ভালোবাসার মানুষদের। দয়া করে মাস্ক পরুন আর যতোটা সম্ভব বাসাতেই থাকার চেষ্টা করুন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code