তারকাবহুল চার সিনেমা, দেখা যাবে ২৯ টাকায়

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভাষা ও ভালোবাসার মাস ফেব্রুয়ারি। এ উপলক্ষে জমজমাট
ঢাকাই শোবিজ। নতুন নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
যেগুলোর গল্প মূলত ভালোবাসা কেন্দ্রিক। তেমনই ভালোবাসার গল্পে
নির্মিত চারটি সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। তবে
পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা।
‘লাভ স্টোরিজ-ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ স্লোগানে এই বিশেষ
বন্দোবস্ত করেছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে লেখক বিশ্বজিৎ
চৌধুরীর লেখা ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ বই থেকে বাছাইকৃত চারটি
গল্পে নির্মিত হয়েছে শর্টফিল্ম। যেগুলো বানিয়েছেন দেশের আলোচিত চার
নির্মাতা।

Manual3 Ad Code

‘বুকিং’ নামের শর্টফিল্ম নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। যেখানে
প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন পরীমণি ও এবিএম সুমন। ‘দুঃখিত’
বানিয়েছেন হিট নির্মাতা কাজল আরেফিন অমি। এতে জুটিবেঁধে হাজির হচ্ছেন
জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।

Manual6 Ad Code

‘গাঁইয়া’ নামে ছোট দৈর্ঘ্যের একটি ছবি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন
সেলিম। যেখানে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি।
আর ‘এক্সট্রা’ পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে জুটি হয়েছেন নিলয়
আলমগীর ও সাবিলা নূর।
মজার ব্যাপার হলো, এই চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে দেখতে
চাইলে মাত্র ২৯ টাকায় দেখা যাবে। তবে আলাদা দেখতে হলে প্রত্যেকটির
জন্য লাগবে ১৪ টাকা করে। শুধু তাই নয়, এই শর্টফিল্মগুলো দর্শক নিজে
কেনার পাশাপাশি ফ্রি-তে গিফট করতে পারবে নিজের প্রিয়জনকেও। যারা
গিফট করবেন তাদের মধ্য থেকে ৫০টি বিজয়ী জুটি পাবে ‘লাভ স্টোরিজ’

Manual3 Ad Code

গালা নাইটে অংশগ্রহণের সুযোগ। সেখানে তারকাদের সঙ্গে ডিনারও করতে
পারবেন তারা।
আয়োজনটি নিয়ে বঙ্গ’র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন,
‘বছরজুড়ে নানা উৎসবে দর্শকের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে
আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের
বিশেষ আয়োজন লাভ স্টোরিজ। এর নির্মাতা, কুশলী, গল্প নির্বাচন, সব
ক্ষেত্রেই দর্শকের পছন্দকে প্রাধান্য দিয়েছি। আশা করি তাদের ভালো
লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code