পাকিস্তান সফরে যাচ্ছেন চীনা প্রধানমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual3 Ad Code

আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ইসলামাবাদে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের কাউন্সিলের ২৩তম বৈঠকে যোগ দিতে এ সফরে যাবেন তিনি। রবিবার (১৩ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

Manual8 Ad Code

মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ থেকে ১৭ অক্টোবর পাকিস্তানে সরকারি সফর করবেন লি। ৬ অক্টোবর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার কয়েকদিন পর চীনা প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যাচ্ছেন। ওই হামলায় দুই চীনা নাগরিক নিহত হয়েছিলেন।

Manual3 Ad Code

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনাদের আশ্বস্ত করে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি এই হামলার তদন্ত তদারকি করবেন।

এর আগে বৃহস্পতিবার চীন বলেছিল, পাকিস্তানে চীনা নাগরিক ও প্রকল্পের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদের সঙ্গে কাজ করবে তারা।

Manual8 Ad Code

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর খবর অনুসারে, লি ছিয়াংয়ের সঙ্গে থাকবেন চীনা মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা। তাদের মধ্যে থাকতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সির কর্মকর্তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code