সেপ্টেম্বরের আগে ফুটবল চায় না ফিফা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। তবে মাঠে ফুটবল ফেরাতে পরিকল্পনা করছে ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু তাদের এই পরিকল্পনায় সায় দিচ্ছে না ফুটবলের প্রধান সংস্থা ফিফা।

Manual6 Ad Code

সেপ্টেম্বরের আগে কোনোভাবেই মাঠে ফুটবল খেলা হোক তা চান না ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি’হজ। যদি সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো হয়, তবে তা ভুল হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করেন ডি’হজ।

স্কাই স্পোর্টসকে ডি’হজ বলেন, ‘কঠিন এক সময় যাচ্ছে। এখনো কোনো দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এরমধ্যে ফুটবল শুরুর পরিকল্পনা করছে ইউরোপের কয়কটি দেশ। কিন্তু তারা ভুল চিন্তা করছে। সেপ্টেম্বরের আগে কোনভাবেই খেলা শুরু করা ঠিক হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে, পরবর্তীতে তা আরও খারাপ আকার ধারণ করতে পারে।’

Manual4 Ad Code

বিভিন্ন দেশের সকল ফুটবল ফেডারেশনকে ধৈর্য ধারণের পরামর্শ দিলেন ডি’হজ, ‘প্রতিযোগিতামূলক ফুটবল ফেরার মত পরিস্থিতি এখনো কোথাও তৈরি হয়নি। আরও সময় প্রয়োজন। সকলকে আরও ধৈর্য ধারণ করতে হবে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নয়তো খেলোয়াড় ও আয়োজকদের জন্য সমস্যা বাড়তে পারে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code