জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র সাথে ভিডিও কনফারেন্স যুক্তরাষ্ট্র শাখার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : জাতীয় পার্টির নব নিযুক্ত মহাসচিব জিয়া উদ্দিন হআমেদ বাবলুর সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গত ৮ই আগষ্ট শনিবার দুপুর ১:৩০ মিনিটে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক পর্যালোচনা ও ঈদ পূনঃমিলনীসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ, যুব সম্পাদক শফিউল আলম, অর্থ সম্পাদক আবদুল মোতালেব, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম, কোষাধ্যক্ষ মীর জাফর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজিম, সদস্য আবু তাহের, সদস্য তারেক রহমান প্রমুখ।

জনাব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাহেব ঢাকা থেকে ভিডিও কলে আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নতুন কর্মসূচী পালনের নির্দেশ দেন। করোনা সময় প্রয়াত চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের ১ম মৃত্যু বার্ষিকী জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্য্যক্রমে চেয়ারম্যান জি.এম কাদের ও মহাসচিব পক্ষে ধন্যবাদ জানান এবং জাতীয় পার্টি সফল নেতা প্রতি ঈদের শুভেচ্ছা ও যাহা নিহত হইয়াছে তাহাদের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে এইভাবে সকলকে একসাথে কাজ করতে অনুরোধ করেন। জনাব মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কার্যকলাপে সন্তোষ প্রকাশ করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code