বরগুনা-২ (পাথরঘাটা-বামননায়) বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মাওলানা শামীম

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

মাইনুল ইসলাম রাজু

Manual8 Ad Code

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসিত হয়েছেন মাওলানা শামীম আহমেদ। সুদুর লন্ডনে থেকেও তিনি বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার হন বাধাগ্রস্থ হন কিন্তু কোন কিছুই থাকে দমাতে পারেনি আদর্শ থেকে। দলের প্রতি আস্থাবান মাওলানা শামীম বরগুনা-২ (পাথরঘাটা-বামননায়) বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বলে নির্ভ্রযোগ্য সুত্রে জানা যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে থেকে নিজ এলাকার উন্নয়নে বিশ্ব ব্যাংকের সাথে তার নিজ কোম্পানির নামে পাশ করিয়েছেন ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প। যা এলাকার উন্নয়নে ব্যায় করা হবে। আর এসব প্রকল্পসহ নানাবিধ কারেনেই এলাকাবাসীর মনে জল্পনাকল্পনা চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটা-বামনায় বিএনপির মনোনয়ন পাচ্ছেন মাওলানা শামীম।

Manual2 Ad Code

শামীমের রাজনৈতিক জীবন শুরু বিএনপির তৃনমুল থেকে। পাথরঘাটা উপজেলার সদর পৌরসভার তিন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শামীম আহমেদ জেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বিএনপির হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দেশে থাকাকালীন ছিলেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহ্বায়ক হিসেবে বর্তমানে কেন্দ্রীয় হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসিনার পতনের পরে বিএনপিসহ একাধিক দল দ্রুত জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিলে শামীম আহমেদ লন্ডন থেকেই নেতাকর্মীদের ভোটের মাঠ প্রস্তুতের নির্দেশনা দেন। অনলাইন ভিডিও প্লাটফর্মে উপস্থিত হয়ে একাধিক নির্বাচনী সমাবেশ সম্পন্ন করেছেন তিনি। দ্রুত দেশে ফিরে স্ব-শরীরে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার কথা জানিয়েছেন মাওলানা শামীম।

বিভিন্ন জেলা উপজেলায় কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন সমাবেশ নিয়ে ব্যস্ত বিএনপি। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় বরগুনার আসন গুলোতে বিএনপির হয়ে যারা প্রার্থী হতে চান তারা সক্রিয় হয়েছেন।

Manual4 Ad Code

বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া মাওলানা শামীম আহমেদ বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় কাজ করেছি। গনতন্ত্র পুনরুদ্ধার ও প্রগতির টানে আগামীর দিনের রাষ্টনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি, ইন-শা-আল্লাহ থাকবো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বরগুনা-২ (পাথরঘাটা-বামননায়) বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মাওলানা শামীম
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code