বার্মিংহামে সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী করার উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাস করা সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী ও তাদের পরিবার পরিজনের একত্রে করে এক পূর্নমিলনী করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই লক্ষ্যে গত ১৫ নভেম্বর সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী মির্জা ফাতেমা খানের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এই পুনর্মিলনীর আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই র্পুনমিলনী সফল করার লক্ষ্যে নিয়মিত সভায় মিলিত হওয়া ছাড়াও সভা থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাস করা সিলেট সরকারী মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীদের সাথে যোগাযোগ করে সকলের সুবিধামতো সময়ে আগামী বছর অর্থ্যাৎ ২০১৮ এর যে কোনো সময়ে বার্মিংহামে এই আয়োজন করারও প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া এবিষয়ে আগামী ৪ ডিসেম্বর ২০১৭ আরেকটি সভা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস রাবেয়া আহমেদ,শিলা বেগম,সুলতানা হেপি, পারভীন বেগম,সালমা বেগম,মির্জা ফাতেমা খান,এ নেছা গুলসান প্রমুখ। সভা থেকে এবিষয়ে বিস্তারিত জানতে নি¤েœ উল্লেখিত ফোনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
মিসেস এ. নেছা গুলশান ০৭৪৪৩০৩৯২৫৬ ও মির্জা ফাতেমা খান ০৭৯৩৯৪৭২৭৪৫।

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code