বিচারপতি মানিকের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য নির্মূল কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস :
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলার নিন্দা জানিয়েছে নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা।
মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে ২ নবেম্বর ২০২২ এক বিবৃতিতে বলা হয়- ‘আজ বিকেলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ন্যক্কারজনক হামলা করা হয়েছে। তিনি যখন গাড়িতে নয়া পল্টনের রাস্তা ধরে যাচ্ছিলেন, তখন বিএনপির সমাবেশ থেকে তাঁর নাম ধরে আপত্তিকর শ্লোগান দেওয়া হয় এবং তাঁর ওপর শারীরিকভাবে হামলা করা হয়। একই সঙ্গে বিএনপির সন্ত্রাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির ড্রাইভারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি এ বিষয়ে পল্টন থানায় মামলা করেছেন।

Manual5 Ad Code

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্ধ বরেণ্য মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা বলেন বিএনপি সমাবেশে বক্তৃতার নামে সমাজে ঘৃণা-বিদ্বেষের ভাইরাস ছড়াচ্ছে। সরকারের উচিৎ জননিরাপত্তার স্বার্থে এ ধরনের সন্ত্রাসী সমাবেশ বন্ধ করা।

স্বাক্ষরদাতারা হলেন: সৈয়দ এনামুল ইসলাম, মুনিরা পারভীন, আনসার আহমেদ উল্লাহ, নুর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ এ রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, হামিদ মোহাম্মদ , নিলুফা হাসান, হরমুজ আলী, মতিয়ার চৌধুরী, সৈয়দ আনাস পাশা, হিফজুর রহমান খান, মকিস মনসুর, স্মৃতি আজাদ, মোহাম্মদ এনামুল হক, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, কাউন্সিলর পুস্পিতা গুপ্তা, আনজুমান আরা আনজু, আসম মাসুম, জুয়েল রাজ, সেলিনা আখতার জোস্না, কাউন্সিলর মইন কাদরী, সুশান্ত দাস প্রশান্ত, জোস্না পারভীন, রুমানা রাখি, নাজমা হোসাইন, কাউন্সিলর জাসমিন চৌধুরী ও গোলাম কিবরিয়া।
প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code