সিলভার স্টার ইউকের বাংলাদেশ প্রতিনিধি রনির সংবর্ধনায় সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক শেখ হাসিনার সরকার অসহায় ও গরিব মানুষের সরকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো :: গুণীজনকে সম্মান দেয়া সিলেটবাসীর কৃষ্টি কালচারের একটি অংশ । বিশেষ করে প্রবাসে কষ্টার্জিত অর্থ রোজগার করে যারা সিলেটবাসী তথা বাংলার অসহায় মানুষের সহায়তা দিয়ে থাকেন তাদেরই একজন রফিকুল ইসলাম রনি।


নিউ ড্রিম ট্রেডিং এন্টারপ্রাইজের কণর্ধার শিল্প উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে লোক সমাজে পরিচিত রনি। তবে মুলত তিনি বাংলাদেশ বিচিত্রার প্রধান ফটো সাংবাদিক দায়িত্ব পালন করে আসছেন।
সিলভার স্টার ইউকের বাংলাদেশ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি-কে এক সংবর্ধনা ও সম্মাননা প্রদান কওে সিলেট ফ্রিডম ক্লাব । পাশাপাশি তারা আজীবন সদস্য হিসেবে বরণ করে নেয় তাকে। মূলত করোনা ভাইরাসের ফ্রিডম ক্লাবের অসহায় মানুষের পাশে গিয়ে সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ার দৃশ্যমান কাজ গুলো দেখে ঐ ক্লাবের প্রতি নজর পরে রফিকুল ইসলাম রনির সে সময় তিনি র‌্যাবের একজন কর্মকর্তার সহায়তায় ট্রান্সকম সুবিধা সহ খাদ্য সামগ্রী দিতে চাইলেও ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি উদিয়মান নাট্যকার অভিনেতা মো: ইমতিয়াজ কামরান তালুকদার তা গ্রহণ না কওে অন্যত্র বিলিয়ে দেয়ার আহব্বান জানান। এতে করে তার মানবিক কর্মচাঞ্চলতা দৃষ্টিগুচর হয় রনির এমনটাই জানান সংবর্ধিত অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি। তিনি দৃঢ়তার সাথে জানান এখন থেকে সিলেটে মানুষের কল্যাণে যত কাজ হবে সব হবে ফ্রিডম ক্লাবের ব্যানারে।
৫ সেপ্টেম্বর শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে সিলেট ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

Manual1 Ad Code


নাট্যকার, অভিনেতা ও সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্টপোষক মো. ইমতিয়াজ কামরান তালুকদারের সভাপতিত্বে ও দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি অভিনেতা ও পরিচালক কামাল আহমদ দুর্জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন শেখ হাসিনার সরকার অসহায় ও গরিব মানুষের সরকার। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় অসহায় মানুষের দরিদ্রতা চিন্তা করে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত চিকিৎসা ও শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দেশের মানুষের কল্যাণে সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে। আমি সমাজ সেবায় পরিকল্পনা মন্ত্রীর প্রতিনিধি হিসেবে তার জলন্ত সাক্ষী। তিনি আহŸান জানান কোন মানুষ যদি অর্থাভাবে চিকিৎসা নিতে না পারে তা হলে তার সাথে যোগাযোগ করলে তিনি সুপারিশ করে সমাজ সেবা অধিদপ্তর থেকে বিভিন্ন পরিমানের অনুদান পেতে সহায়তা করবেন। তিনি আরও বলেন ফ্রিডম ক্লাবের মতো ক্লাব গুলো না থাকলে সমাজের অসহায় মানুষ আরও সাফার করতো। করোনা ভাইরাসের সময় সরকারের পাশাপাশি ক্লাব সংগঠন গুলো ও প্রবাসী এবং ব্যাক্তিগত পর্যায়ে মানুষের পাশে দাড়িয়ে যারা সরকারকে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জাতীয় সুন্নী উলামা-মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনছার আহমেদ সিদ্দিকী, পর্যটন শিল্প উদ্যোক্তা আইএসসিএর সদস্য মো. ফখরুজ্জামান, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের সভাপতি মানবাধিকার কর্মী ও সাংবাদিক মো. আরিফুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান, দৈনিক আজকের পত্রিকার সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
শুভেচ্ছা বক্তব্য রাখেন, , চারখাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ,সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সামাজিক জোট বাসসাজ সিলেট বিভাগের সচিব আব্দুল মোমিন, সমাজসেবক মো. পারভেজ আলম, সমাজসেবক শেখ এহিয়া, সিলেট ফ্রিডম ক্লাবের সহ সভাপতি সালেহ আহমদ শান্ত,নাট্যকার অভিনেতা নাগর মিটু, স্পৃহা থিয়েটারের সাধারণ সম্পাদক সৈয়দা সুরাইয়া জামান, অভিনেতা অশোক কাঞ্চন নাগ,মো. ফরহাদ আহমদ, মো. আনোয়ার, মো. আরিফ হোসাইন, রাহিন আহমেদ, মো. রহিম মাহমুদ, মো. রাজন আহমদ, সহিদুর রহমান, আলী আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে দেশ থিয়েটার ও হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code