বাংলাদেশে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও ওষুধ শিল্প খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদার বৈঠক থেকে এমন তথ্য জানা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি, জ্বালানি ও পরিবেশ, বিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্র্যাচ দেশটির পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন।

 

Manual6 Ad Code

বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। এরপর মঙ্গলবার দুই পক্ষের সম্মতিতে ওই বৈঠক বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

কিথ ক্রাচ বলেন, বাংলাদেশে বড় বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বাজারে বাড়তি সুযোগ তৈরি করে নিতে সক্ষম হবে।

মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভিশন এক এবং এই ভিশন অর্জনে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয়।

Manual8 Ad Code

বৈঠকে কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কৃষি-প্রক্রিয়াজাত, কৃষি বাণিজ্য ও পাট খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর জোর দেয় বাংলাদেশ। এছাড়াও মেডিক্যাল শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়ঃপ্রাপ্তদের স্বাস্থ্যসহ অন্যান্য সহযোগিতার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে আলোচনা হয় সমুদ্র অর্থনীতি নিয়ে। এসময় বলা হয়, অন্তর্ভুক্তিমূলক সমুদ্র অর্থনীতির সুবিধা পাওয়ার জন্য উভয় সরকার জ্ঞান, তথ্য ও চিন্তা আদান-প্রদান করবে। সেই সঙ্গে মাছ কোথায় আছে তা শনাক্তকরণ এবং মাছ বা সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে বাংলাদেশ।

Manual7 Ad Code

 

আন্তঃসীমান্ত তথ্য আদান-প্রদান করার জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট নেটওয়ার্কের প্রয়োজনীয়তায় একমত হয় দুই দেশ। ৪জি প্রযুক্তি সম্প্রসারণ ও ৫জি প্রযুক্তি স্থাপনের জন্য উভয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার জন্য বৈঠকে উৎসাহ প্রদান করা হয়।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code