ড্রিমারদের আয় দ্বিগুণের বেশি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago
Five $100 dollar bills spilling out of a paper disposable coffee cup.

Manual1 Ad Code

নিউইয়র্ক অফিস: ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভলস (ডাকা) কর্মসূচির আওতায় ড্রিমারদের আয় দ্বিগুনের বেশি বলে নতুন এক সমীক্ষায় জানা গেছে। ডাকা সুবিধাভোগীরা ডাকা স্ট্যাটাস পাওয়ার আগে গড়ে প্রতি ঘণ্টায় ১১.২২ ডলার এবং বার্ষিক ২৪,১৩১ ডলার উপার্জন করতেন। আর ডাকা স্ট্যাটাস পাওয়ার পর গড়ে প্রতি ঘণ্টায় ২৮.২৭ ডলার এবং বার্ষিক ৬৮ হাজার ডলার উপার্জন করছেন।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো, ইউনাইটেড উই ড্রিম, জাতীয় অভিবাসন আইন কেন্দ্র এবং সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস (সিএপি)-এ ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টার এই সমীক্ষাটি প্রকাশ করেছে। সমীক্ষায় দেখা গেছে, ডাকা স্ট্যাটাস সুবিধাভোগীদের উল্লেখযোগ্যভাবে উচ্চতর অথর্নীতিতে অংশগ্রহণ এবং উপার্জন বৃদ্ধি করেছে।
গত বছর পরিচালিত জরিপ অনুসারে, উত্তরদাতাদের ৮৯.৫ শতাংশ কোনো না কোনো কাজে কর্মরত বা স্কুলে অধ্যয়নরত থাকার কথা জানিয়েছেন।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিএপির সিনিয়র ফেলো টম কে. ওং বলেন ‘এ বছর সমীক্ষার নতুন তথ্য থেকে দেখা যায় যে ডাকা প্রাপকরা আমেরিকান হিসেবে তাদের স্ট্যাটাসের বিরুদ্ধে নিরলস আক্রমণের মুখে তাদের জীবিকা এবং স্থিতিশীলতার ভয় থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ জীবন গড়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’
৪০ শতাংশেরও বেশি উত্তরদাতা বলেছেন, তাদের প্রথম চাকরি পেতে, তাদের উপযুক্ত চাকরি বেছে নিতে, তাদের কাজের আয় বাড়াতে বা কর্মক্ষেত্রে আরও ভালো সুবিধা পেতে সহায়তা করেছে ডাকা। এবং ৬৫ শতাংশের বেশি উত্তরদাতা বলেছেন, ডাকা স্ট্যাটাস তাদের আর্থিক স্বাধীনতার অনুমতি দিয়ে আরও বেশি অর্থ উপার্জন করতে সহায়তা করেছে।
উত্তরদাতাদের বেশির ভাগ বলেছেন, ডাকা স্ট্যাটাস তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবহারে ভূমিকা পালন করেছে। ডাকার ফলে ৫৮.৯ শতাংশ তাদের প্রথম ক্রেডিট কার্ড পেয়েছেন। ৪৭.২ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং ৩৪.৩ শতাংশ অবসর অ্যাকাউন্ট শুরু করেছেন।
উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি বলেছেন, তাদের স্ট্যাটাস তাদের প্রথম গাড়ি কিনতে সাহায্য করেছে। যদিও মাত্র ১৭.৭ শতাংশ বলেছেন, তারা ডাকার ফলস্বরূপ প্রথম বাড়ি কিনেছেন।
সমীক্ষায় সব উত্তরদাতা জিইডি বা উচ্চতর শিক্ষা অর্জনের কথা জানিয়েছেন। ৬৯ শতাংশের অন্তত একটি স্নাতক ডিগ্রি রয়েছে।
তবে সমীক্ষায় দেখা গেছে, ডাকা প্রাপকরা মূলত তাদের স্ট্যাটাস হারানোর ভয় পাচ্ছেন। ডাকার বিরুদ্ধে আদালতের পদক্ষেপের ফলে বিষয়টি এখন ঝুলে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code