বদরগঞ্জে কর্মহীন ২ হাজার পরিবারে পাশে যুবলীগ আহবায়ক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

আশরাফুজ্জামান বাবু, বদরগঞ্জ (রংপুর)

Manual3 Ad Code

করোনাভাইরাসের কারণে রংপুরের বদরগঞ্জে কর্মহীন হয়ে ঘরবন্দী প্রায় ২ হাজার পরিবারের কাছে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছে দিচ্ছেন উপজেলা যুবলীগের আহবায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন। উপজেলার রামনাথপুর, কালুপাড়া, দামোদপুর এবং পৌরশহরের হোটেল শ্রমিক, দর্জি শ্রমিক, বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রমিক, পাদুকা প্রতিষ্ঠান শ্রমিক, ট্রাক ও বাস শ্রমিক, নর সুন্দর শ্রমিক, মুচি, বাজারের কুলি, ভিক্ষুক, প্রতিবন্ধী, ইটভাটা শ্রমিকসহ বিভিন্ন পেশার কর্মহীন হয়ে পড়া পরিবার প্রধানের হাতে তিনি ওই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। খাদ্য সামগ্রীতে রয়েছে ৪ কেজি চাল, দেড় কেজি আলু ও ৫ শ গ্রাম মসুর ডাল।
হাসান তবিকুর চৌধুরী পলিন বলেন, করোনারভাইরাসের প্রভাবে উপজেলায় শ্রমজীবি শ্রেণির পরিবারগুলো পড়েছে চরম বেকায়দায়। সমাজের বিবেকবান মানুষ হিসেবে তাদের পাশে বিত্তবানদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code