নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন?

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড নেইমার কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন তার বাবা।

আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লিগেও মাঠে নামা হবে না নেইমারের।

রোববার লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে একটি ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার, চিকিৎসকদের প্রতিবেদন বলছে, নেইমারের পায়ের মেটাটারসালে (আঙ্গুল আর গোড়ালির মাঝের হাড়) চিড় ধরা পড়েছে।

পিএসজির কোচ উনাই এমেরি অবশ্য বলছেন, নেইমারের সার্জারির প্রয়োজন হবে না। এমনকি রেয়াল মাদ্রিদের বিপক্ষেও মাঠে নামার ক্ষীণ সম্ভাবনা রয়েছে তার।

৩০টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

কিন্তু নেইমারের বাবা বলছেন, পিএসজি এখন নেইমারকে নিয়ে ভাবতেও পারবে না।

ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অপারেশন হোক বা না হোক, নেইমারের সেড়ে উঠতে সময় লাগবে ছয় থেকে আট সপ্তাহ।”

গেল বছরের অগাস্ট মাসে ২০০ মিলিয়ন পাউন্ডে বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে নেইমার প্যারিসে পাড়ি জমান।

৩০টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

পুরো আট সপ্তাহ যদি প্রয়োজন হয় তবে নেইমার বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পাবেন না মাঠে।

সেক্ষেত্রে ব্রাজিল জাতীয় দলও ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের আগে নেইমার চোট পান। যার ফলে জার্মানির বিপক্ষে সেমিফাইল খেলতে পারেননি তিনি।

ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে সেই ম্যাচটিতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে যায় স্বাগতিক ব্রাজিল।

Manual7 Ad Code

 

মারাত্মক ইনজুরিতে নেইমার, আতঙ্কে ব্রাজিল-পিএসজি

লীগ ওয়ানে মার্সেইর বিপক্ষে রোববার গোঁড়ালি ও মেটাটারসেলের ইনজুরিতে আক্রান্ত প্যারিস সেইন্ট-জার্মেইর তারকা নেইমারের ইনজুরির মাত্রা নির্নয় করা হয়েছে। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইনজুরিতে পড়ে তীব্র ব্যাথায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তার গোঁড়ালির পেশীতে টান ও মেটাটারসেলে চিড় ধরা পড়েছে।

গত বছর বার্সেলোনা থেকে রেকর্ড চুক্তিতে পিএসজিতে নাম লেখানো এই ব্রাজিলিয়ানের এখন আগামী ৬ মার্চ চ্যাম্পিয়নস লীগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে অংশ নেয়ার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। প্রথম লেগে রিয়ালের ঘরের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়া পিএসজি ফিরতি লেগে পার্ক ডি প্রিন্সেসে নেইমারকে দলে পেতে চায়। যদিও এখন পর্যন্ত জানা যায়নি ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার কতদিন বিশ্রামে থাকতে হবে।

Manual1 Ad Code

একটি সংক্ষিপ্ত বিবৃবিতে পিএসজি জানিয়েছে, ‘আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যানের রিপোর্টে নেইমারের ডান গোঁড়ালিতে ইনজুরির মাত্রা নিশ্চিত হওয়া গেছে। কিন্তু একইসাথে তার পঞ্চম মেটাটারসেলে সূক্ষ্ম একটি চিড় ধরা পড়েছে।’

এই ধরনের ইনজুরিতে সাধারণ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে যে সময় লাগে সেই অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মেটাটারসাল ইনজুরি সাধারণত ভালো হতে প্রায় মাসখানেক সময় লাগে। তবে বুধবার ফ্রেঞ্চ লীগ কাপের কোয়ার্টার ফাইনালে মার্সেই ও সপ্তাহের শেষে লীগ ওয়ানে ট্রোয়েসের বিপক্ষে নিশ্চিতভাবেই তার খেলা হচ্ছে না।

Manual2 Ad Code

গত মাসেই নেইমারের জাতীয় দলের সতীর্থ গ্যাব্রিয়েল জেসাস ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে মেটাটারসেলের ইনজুরিতে দুই মাস মাঠে বাইরে ছিলেন। ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম ও ওয়েইন রুনি একই ধরনের ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহ বিশ্রামে ছিলেন।

এদিকে ব্রাজিলের সমর্থকরাও নেইমারের দ্রুত সুস্থতার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। বিশেষ করে ইনজুরির কারণে ২০১৪ সালে জার্মানীর বিপক্ষে সেমিফাইনালে বিধ্বস্ত হওয়ার ম্যাচটিতে নেইমারের অনুপস্থিতি এখনও ভুলতে পারেননি ব্রাজিলিয় সমর্থকরা।

Manual4 Ad Code

ফ্রেঞ্চ লীগে ১৪ পয়েন্ট এগিয়ে পিএসজি সুস্পষ্ট ব্যবধানেই টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code