গোল করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞ রাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে অপরিহার্য রাকিব হোসেন। তার দ্রুতগতির খেলা সবার চোখে পড়েছে আগেই। গত সাফেও দারুণ খেলেছিলেন বরিশাল থেকে উঠে আসার ফুটবলার। এবার ভারতের বেঙ্গালুরুর সাফে তার মাঠে নামা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। চোটে পড়েও দলের সঙ্গে থেকে নামার অপেক্ষায় ছিলেন এই ফরোয়ার্ড।

Manual7 Ad Code

লেবানন ম্যাচে শেষ দিকে নেমে কিছুই করতে পারেননি রাকিব। তবে আজ রবিবার মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে নেমে দারুণ পারফরম্যান্স করে হেডে জাল কাঁপিয়ে দলের জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন। পিছিয়ে পড়েও ৩-১ গোলে এমন বিজয়ের ম্যাচে সমতাসূচক গোল করতে পেরে রাকিব দারুণ খুশি। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনেক ভালো লাগছে। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। চাপ ছিল, তা মুক্ত হয়ে জিতেছি। অনেক ভালো লাগছে।’

চোটে পড়েও তা কাটিয়ে মাঠে ফিরে গোল করতে পেরেছেন। এজন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিব বলেছেন, ‘আল্লাহর অশেষ রহমতে জয় এসেছে। সতীর্থরা আমার ওপর ভরসা রেখেছে। খেলতে পেরেছি। গোল করতে পেরে দারুণ লাগছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code