ঢাকায় নজীরবিহীন সমাবেশ হবে : রিজভী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্টঃ আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সর্বকালের নজীরবিহীন সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

রিজভী বলেন, যতই নিপীড়ন-নির্যাতন চালানো হোক, সব বাধা অতিক্রম করে এই গণসমাবেশে উপস্থিত হতে সংগ্রামী জনগণ আপসহীন লক্ষ্যে স্থির।

Manual5 Ad Code

তিনি বলেন, সমাবেশের আগেই ঢাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে পুলিশ।

Manual8 Ad Code

বিএনপির এই নেতা বলেন, দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। অসংখ্য নেতাকর্মীকে আসামি করে গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি পরিবারের লোকদের সঙ্গে দুর্ব্যবহারও করছে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিংসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code