বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্বাগত জানিয়ে এ সম্মান প্রদর্শন করে আরব আমিরাত।

Manual2 Ad Code

আরব আমিরাতসহ সারা বিশ্বে যখন করোনা ভাইরাসে আক্রান্ত সেই দুঃসময়েও বন্ধুপ্রতিম দেশ আরব আমিরাত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বন্ধুত্ব, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সংহতি ও সম্মানের অনন্য নজির স্থাপনে বাংলাদেশের লাল সবুজের অপরূপ জাতীয় পতাকার লেজার শো বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়েছে তা খুবই বিরল।

 

এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। এ জন্য আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাস, দুবাই বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

Manual3 Ad Code

পাশাপাশি প্রিয় জন্মভূমি বাংলাদেশের সম্মানবৃদ্ধিতে আরব আমিরাতস্থ বাংলাদেশ মিশন কর্তৃপক্ষসহ যারা উদ্যোগ নিয়ে এমন একটি সুন্দর কাজ করে অনন্য অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code