ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সারাদেশ থেকে চার শতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন। লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশনা ও ফোরামের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

Manual7 Ad Code

অতিথিরা বলেন, লেখক সংগঠনের কাজ লেখকদের পরস্পরের মধ্যে মেলবন্ধন তৈরি করা ও যারা লিখছেন তাদেরকে এক সুতোয় গেঁথে রাখা। লেখক ফোরামের আজকের সম্মেলন প্রমাণ করে-ফোরাম এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। এতে আলোচনা করেন লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, বিশিষ্ট গদ্যশিল্পী ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, গল্পকার ও শিশুসাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, লেখক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ, বাংলাদেশ আই হসপিটাল মালিবাগের ডাইরেক্টর এবং কলসালটেন্ট ডা. মাসুদ হাশমী, লেখক কলামিস্ট ড. ইমতিয়াজ বিন মাহতাব ও দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code