জনপ্রিয় চলচ্চিত্র ‘মোয়ানা ২’-এর ট্রেলার প্রকাশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অপেক্ষার পালা শেষ। এসে গেছে ট্রেলার। তুমুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘মোয়ানা’র সিক্যুয়েল ‘মোয়ানা ২’-এর ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা। গত বুধবার প্রকাশ করা হয় ট্রেলারটি। আর টিজারেই আভাস পাওয়া যাচ্ছে, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা। দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে। টিজারের শেষে মাউয়িকে মোয়ানার নৌকায় পৌঁছাতে দেখা যায়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরো কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিকুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। এটি মুক্তি পাবে ২৯ নভেম্বর। এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা হয়েছিল যে অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই। মোয়ানা সর্বাধিক জনপ্রিয় একটি অ্যানিমেশন ফিল্ম। ২০১৬ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি পরিচালনা করেছিলেন রন ক্লেমেন্টস এবং জন মুস্কার। পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা একদিন তার গ্রামকে রক্ষা করার জন্য মহাসমুদ্র পাড়ি দেয় ‘তে ফিতির’ নামক একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্র করার জন্য। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি ‘মাউয়ি’ ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানা। বক্স অফিসে সিনেমাটি আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার। এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তির অপেক্ষায় দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code