সংক্রমণ বাড়ায় ইতালির বেশ কিছু অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির বেশ কিছু অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে মহামারীর প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের বিধিনিষেধও বাড়ানো হয়েছে। এছাড়া দেশটিতে তিন স্তরের লকডাউন পদ্ধতি চালু করা হয়েছে। খবর বিবিসির।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

এর মধ্যে রেড জোনে সংক্রমণ বেশি, কমলা বা অরেঞ্জ জোনে ঝুঁকি মধ্য মানের এবং ইয়েলো জোনে করোনা সংক্রমণের ঝুঁকি তুলনামূলক কম।

Manual5 Ad Code

ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক জিয়ানি রেজা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে সরকার।

ইতালিতে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৭ হাজার ৩০৩ জন। মারা গেছেন ৪৪ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪১ হাজার এবং মারা গেছেন অন্তত ৫৫০ জন।

Manual8 Ad Code

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code