ইউক্রেনে যুদ্ধের দায় জেলেনস্কির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। রবিবার তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোটকে সমর্থন করছে বারলুসকোনির দল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরনো বন্ধু ও মিত্র বলে তিনি পরিচিত। বারলুসকোনি বলেছেন, ডনবাসে আক্রমণ যদি জেলেনস্কি বন্ধ করতেন তাহলে ইউক্রেনে যুদ্ধ কখনও হতো না।

Manual5 Ad Code

সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, জেলেনস্কির আচরণকে তিনি খুব নেতিবাচক হিসেবে দেখেন।

Manual5 Ad Code

বারলুসকোনির এই মন্তব্যের সমালোচনা এসেছে ইতালির সরকার ও ইউক্রেনের পক্ষ থেকে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন, ইউক্রেনের প্রতি সরকারের সহযোগিতা দৃঢ় ও বদলাবে না। জেলেনস্কির উপদেষ্টা ওলেগ নিকোলেঙ্কো নিন্দা জানিয়ে বলেছেন, ইতালির সাবেক প্রধানমন্ত্রী রুশ প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code