

লন্ডন প্রতিনিধি: নিজেদের দূতাবাস তেল আবিব থেকে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে স্থানান্তরে পরিকল্পনা করছে যুক্তরাজ্য। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পার্শ্ব বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ইসরায়েলে ব্রিটিশ দূতাবাসের বর্তমান অবস্থান সম্পর্কে পর্যালোচনা নিয়ে ল্যাপিদকে জানিয়েছেন লিজ ট্রাস। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।