সকাল থেকেই বৃষ্টিপাত, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজধানীতে সকাল থেকেই ঝুম বৃষ্টি নেমেছে। কয়েক দিনের গরমও কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual5 Ad Code

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী যাত্রীদের আজ ভোগান্তি কম। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বৃষ্টিতে ভিজেই অফিস যেতে দেখা গেছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।

Manual8 Ad Code

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code