সাংবাদিকদের ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার আহবান কামালের

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চুরি ও নির্বাচনী আইন জাতির সামনে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ সময় জনগণ ও সাংবাদিকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু করার মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন।

Manual5 Ad Code

ড. কামাল বলেন, নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে। ৩০ ডিসেম্বর সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ এসে বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনী আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।

জনগণ ভোট দিয়ে তাদের দেশের মালিকানা প্রতিষ্ঠা করবে মন্তব্য করে গণফোরাম সভাপতি বলেন, সরকার ভেবেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা যেনতেন নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। কিন্তু যখনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি, তখনই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

সবাইকে ভোটের দিন ভোর বেলা থেকে ভোট দেওয়ার অনুরোধ করে কামাল হোসেন বলেন, এই দিন ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যেন কেউ ভোট এদিক-সেদিক করতে না পারে।

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code