তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১১ হাজার ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা কমপক্ষে ১১ হাজার ১০৪-এ পৌঁছেছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

তুরস্কের দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মতে, শুধু তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮ হাজার ৫৭৪ এবং আহত হয়েছেন প্রায় ৫০ হাজার।

Manual4 Ad Code

অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উভয় অঞ্চলে অন্তত ২ হাজার ৫৩০ জন নিহত হয়েছে।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং হিমায়িত আবহাওয়া উদ্ধার তৎপরতা ব্যাহত করছে।

Manual1 Ad Code

গতকাল মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

Manual7 Ad Code

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code