আল-হামরা শপিং সিটিতে জাপার কেন্দ্রীয় নেতৃবৃন্দের গণসংযোগ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে লাঙ্গলের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে –মনিরুল ইসলাম মিলন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

শরীফ গাজী সিলেট :জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন বলেছেন, যোগ্য প্রার্থী নজরুল ইসলাম বাবুল মেয়র নির্বাচিত হলে এই নগরীর মানুষের দূর্ভোগ লাঘবে কাজ করবেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে লাঙ্গলের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এই নগরবাসী পরিবর্তন চায়।

তিনি মঙ্গলবার (৬ জুন) দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটিতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল এর লাঙ্গল প্রতীকের সমর্থনে কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনী পরিবেশ ভালো। যদি এই অবস্থা থাকে তাহলে লাঙ্গলের বিজয় নিশ্চিত। তিনি আরো বলেন, যারা দলের ভেতরে থেকে দলের শৃঙ্খলা বিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নজরুল ইসলাম বাবুলকে মেয়র নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

Manual8 Ad Code

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code