টুইটার বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করলো ফ্রান্স

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা সংশয়ে সরকারি চাকরিজীবীদের ফোনে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিনোদনমূলক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার। মিনিস্ট্রি অব পাবলিক সেক্টররের ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সিভিল সার্ভিস শুক্রবার টুইটে নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। এতে বলা হয়, অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Manual3 Ad Code

মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, ‘আমাদের প্রশাসন এবং বেসামরিক কর্মচারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ফোনে টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Manual4 Ad Code

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমাদের বেশ কয়েকটি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক ডাউনলোড এবং ইনস্টল করা বা ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code