লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবাননে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন। রবিবার তিনি সরকারি বাসভবন ছেড়েছেন ৮৯ বছর বয়সী এ খ্রিস্টান প্রেসিডেন্ট। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লেবাননে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং চরম রাজনৈতিক সংকটে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ের মধ্যে দেশটিতে কয়েকটি বড় ধরনের আন্দোলন সামাল দিতে হয়েছে তাকে। এ অবস্থায় তার পদত্যাগে উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা জানায়নি দেশটির বর্তমান সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code