বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকালে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা যৌথভাবে এই লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও শেখ রেহানা সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

Manual5 Ad Code

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার।  কিন্তু এখন তা আর পারবে না। কারণ  নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code