জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর সিটির এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টের হল রুমে যুক্তরাষ্ট্র জাসদের এ আলোচনা সভায় আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা জাসদের অন্যতম নেতা আজাদ উদ্দিন আহমদ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সিনিয়র সহ সভাপতি মো. শহিদুল ইসলাম, মনসুর আহমদ চৌধুরী, শাহনুূর কোরেশী, শাহ মহি উদ্দিন সবুজ, যুক্তরাষ্ট্র জাসদের সাংগঠনিক সম্পাদক ও যুবজোটের আহ্বায়ক আবুল ফজল লিটন, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এরা আসলে নির্বাচন চায় না। এরা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরী করে যেনতেন ভাবে ক্ষমতায় যেতে চায়। বক্তারা আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে সম্পন্ন করার জোর দাবী জানান।

Manual7 Ad Code

বক্তারা বলেন, জাসদের ৫১ বছর গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে কেটেছে। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায়, সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, দুর্নীতি ও বৈষম্য অবসানে জাসদের সংগ্রাম চলমান। সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী নিরীহ ফিলিস্তিন জনগণের ওপর ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে বলেন, এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী রাজনীতি ও অর্থনীতিতেও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code