দেশে একদিনে রেকর্ড ২৪৭ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

এর আগে গত ১৯ জুলাই একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু ও গত ১৩ জুলাই সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জন আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৩৯টি সক্রিয় ল্যাবে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ আসে ১৫ হাজার ১৯২। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। আর গতকাল হার ছিল ৩০ দশমিক ০৪ শতাংশ।

Manual2 Ad Code

এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭২ জন। আর খুলনা বিভাগে ৪৬, চট্টগ্রাম বিভাগে ৬১, রাজশাহীতে ২১, বরিশালে ১২, সিলেটে ১৪, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২৪৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছেন ২৬ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৪১ আর নারী ১০৬ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের ৯১-১০০ বছর বয়সী ২ জন, ৮১-৯০ বছর বয়সী ১৭ জন, ৭১-৮০ বছর বয়সী ৪৫ জন, ৬১-৭০ বছর বয়সী ৭৩ জন, ৫১–৬০ বছর বয়সী ৫৯ জন, ৪১–৫০ বছর বয়সী ৩০ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১৬ জন, ২১–৩০ বছর বয়সী ৩ জন এবং ১১–২০ বছর বয়সী ২ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১১ হাজার ৫২ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫। যেখানে এখন পর্যন্ত করোনভাইরাস মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। আর মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২১ জন করোনা রোগীর।

Manual4 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code