বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। সোমবার (৬ ফেব্রুয়ারি) আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে।

Manual4 Ad Code

এতে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় ‘এইচএসসি পরীক্ষা ২০২২’-এর ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboardresults.gov,bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

Manual3 Ad Code

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএস-এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। HSC Board name (first 3 lettres) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

Manual6 Ad Code

যেমন: HSC Dha 123456 2022 Send to 16222

Manual6 Ad Code

অফিস আদেশে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN -এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code