রাশিয়ার অগ্রগতি কম: পেন্টাগন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় দক্ষিণ-পূর্বে অবস্থিত ডনবাস। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ বাহিনীর। দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ডনবাসের উত্তরে ‘কিছু অগ্রগতি হয়েছে’ রাশিয়ার। পেন্টাগনের মুখপাত্র কিরবি সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এই ছোট অগ্রগতি আসলে কোনও অগ্রগতি না। ডনবাসে ইউক্রেনীয়রা কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। লুহানস্ক ও দোনেস্কে নিয়ে গঠিত ডনবাস।

Manual3 Ad Code

ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলটি দখলে নিতে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক হয়ে লড়ছে রুশ বাহিনী। সম্প্রতি অঞ্চলটিতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে মস্কো। ইউক্রেনের দাবি, রাশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নির্বিচারে হামলা চালাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code