কোভিড নিয়ে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা প্রত্যাহার করলো ডব্লিউএইচও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ নিয়ে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শুক্রবার সংস্থাটি এই ঘোষণা দেয়। এই ঘোষণা কোভিড-১৯ মহামারি অবসানের পথে একটি বড় পদক্ষেপ। করোনাভাইরাস মহামারিতে বিশ্বে ৬৯ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ডব্লিউএইচও’র জরুরি কমিটি বৈঠকে বসে। ওই বৈঠকে জাতিসংঘ সংস্থাকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যজনিত জরুরি অবস্থা প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়। গত তিন বছর ধরে এই জরুরি অবস্থা জারি রয়েছে।

Manual2 Ad Code

সংস্থাটির মহাসচিব টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, বড় আশাবাদের জায়গা থেকে আমি ঘোষণা করছি কোভিড-১৯ নিয়ে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা আর নেই। তবে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য কোভিড এখনও হুমকি।

Manual1 Ad Code

২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচও’র জরুরি কমিটি ঘোষণা দিয়েছিল স্বাস্থ্যজনিত সর্বোচ্চ ঝুঁকি হলো কোভিড। এই ঘোষণার ফলে স্বাস্থ্যের হুমকিতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সহযোগিতা করে। এতে করে চিকিৎসা ও টিকা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাও বৃদ্ধি পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code