সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অসহায় কৃষকের ধান কেটে দিলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

জামালগঞ্জ প্রতিনিধিঃ দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্তব্ধ হয়ে যাইনি প্রকৃতির নীতি-রীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান।

Manual7 Ad Code

করোনা পরিস্থিতির কারণে শ্রমিক সংকটে হাওর অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ধান কাট তে পারছেন না এদের পাশে এবার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শাখার বিপ্লবী সাধারন সম্পাদক জুবের আহমদ অপু’র অনুপ্রেরনায় এগিয়ে এসেছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মাঠে গিয়ে নিজ হাতে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দিলো জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
আজ বৃহস্পতিবার জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের দু’বিঘা জমির পাকা ধান কেটে তা সংরক্ষণ করেন।

Manual6 Ad Code

জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান জানান, দেশের দু:সময়ে স্বেচ্ছাসেবক লীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Manual3 Ad Code

দু:সময়ে আরোও কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওয়ালী উল্লাহ, জামাল উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক হেলাল আহমেদ জয়, সদস্য -আফাজ উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন,প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code