যে কঠিন চ্যালেঞ্জের মুখে ঋষি সুনাক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: কনজারভেটিভ পার্টির নেতা ও নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের মধ্যে সবচেয়ে ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন পাউন্ড। ব্যক্তিগতভাবে ধনাঢ্য ঋষি সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ব্রিটেনের অর্থনৈতিক রুগ্নদশা কাটিয়ে ওঠতে কেমন ভূমিকা রাখতে পারেন, সেদিকে চোখ এখন কোটি ব্রিটিশের। কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক ইংল্যান্ডের ঋণের দেনা কমিয়ে অর্থনৈতিক উন্নতির প্রতিশ্রুতি কতটা তিনি বাস্তবায়ন করতে পারেন তা জানতে কয়েক মাস অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই।
একের পর এক উচ্চাকাঙ্ক্ষী সিদ্ধান্ত আর রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে ব্রিটেনের অর্থনীতি। করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ব্রেক্সিটের প্রতিক্রিয়ায় ব্রিটেনের রাজনীতি ও অর্থনীতিতেও অস্থিতিশীলতা ছড়িয়ে দিয়েছে। অর্থনৈতিকভাবে মৃত ইউরোপ–এমন অভিযোগ তুলে ইউরোপ থেকে ব্রিটেন বেরিয়ে গেলেও সেই ইউরোপীয় নেতারাই ব্রিটিশ অর্থনীতির বিপর্যয় নিয়ে সরব। অনেক সমালোচক প্রশ্ন তুলছেন, তবে কি ইতালির মতো অর্থনৈতিক পরিস্থিতি হতে যাচ্ছে ব্রিটেনের?
ব্রিটেনে বসবাসরত বাম রাজনৈতিক সংগঠক নুরুর রহিম নোমান বলেন, নতুন প্রধানমন্ত্রী সুনাক যদি আগের প্রধানমন্ত্রীদের পরিণতি থেকে শিক্ষা না নেন, তবে শুধু তার জন্য ব্রিটেনের অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code