দক্ষিণ ইউরোপের দেশ কসোভোতে উত্তেজনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: উত্তর কসোভোতে মিত্রোভিকা শহরে সার্ব বিক্ষোভকারীরা মঙ্গলবার নতুন করে সড়ক অবরোধ করেছে। এর কয়েক ঘণ্টা পর সার্বিয়া নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে দুই দেশের উত্তেজনা চলমান থাকার পর এই নির্দেশ দিলো প্রিস্টিনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

কসোভোর জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ আলবেনীয় জাতিগোষ্ঠীর। ১৯৯৮-৯৯ সালে যুদ্ধের পর সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় কসোভো। স্বাধীন রাষ্ট্র হিসেবে কসোভোকে স্বীকৃতি দেয়নি সার্বিয়া।

Manual3 Ad Code

সোমবার শেষ রাতে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর পাল্টা পদক্ষেপ এবং কসোভো সার্বিয়ায় আক্রমণের পরিকল্পনা করছে বলে ধারণা থেকে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক সার্বিয়ার সেনাবাহিনী ও পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code