আবারও বেড়েছে সোনার দাম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

দেড় মাসের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

Manual2 Ad Code

 

তবে সনাতন সোনার দাম অপরিবর্তিত আছে। এ সোনার প্রতি ভরির দাম ২৯ হাজার ১৬০ টাকা।

Manual6 Ad Code

 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনা প্রতি ভরির দাম ৫৮ হাজার ২৮ টাকা, যা শনিবার পর্যন্ত ৫৬ হাজার ৮৬২ টাকা দরে বিক্রি হয়েছে।

 

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শনিবার পর্যন্ত ৫৪ হাজার ৫২৯ টাকা দামে বিক্রি হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকা ধরা হয়েছে, যা শনিবার পর্যন্ত প্রতি ভরি ৪৯ হাজার ৫১৩ টাকা দামে বিক্রি হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code