আজীবন সিলেটবাসীর সেবায় নিয়োজিত থাকবো : মেয়র আরিফুল হক চৌধুরী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজীবন নগরবাসীর সেবায় কাজ করবো। দীর্ঘ দশ বছর সিটি করপোরেশনের দায়িত্ব পালনকালে নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি যেখানেই থাকি এই নগরীর উন্নয়নে পাশে থাকবো। আমার মাধ্যমে যদি সিলেটবাসীর কোনো উপকার হয় সেখানে হাজির হতে দ্বিধাবোধ করবো না। আমি জীবনে অনেক কিছুই পেয়েছি। সেই পাওয়ার পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। যার মাধ্যমে চারদলীয় জোট সরকারের সময় নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান হিসেবে নগরবাসীর সেবায় আমি কাজ শুরু করি। যার ধারাবাহিকতায় পরবর্তীতে আমি পরপর দুবার মেয়র নির্বাচিত হই। সিলেটবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা হবে আমার আগামীর পথচলার পাথেয়। তিনি সোমবার রাতে সিলেট প্রেসক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনায় এসব কথা বলেন।

Manual5 Ad Code

ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সহ সভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। উপস্থিত ছিলেন সিসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সিলেট চেম্বারের সাবেক পরিচালক প্রবাসী লায়েছ উদ্দিন, ক্লাবের সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন ও হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, নির্বাহী কমিটির সদস্য আশকার আমিন ইবনে লস্কর রাববী, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, ক্লাব সদস্য ওবায়দুল হক চৌধুরী, মো. দুলাল হোসেন, দিগেন সিংহ, মুনশী ইকবাল, শ্যামানন্দ দাশ শ্যামল, আবুল কালাম কাওছার, এটিএম তুরাব, সাকিব আহমদ মিঠু, প্রবাসী সাংবাদিক মো.আতিকুর রহমান প্রমুখ।

বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী সিটি করপোরেশনের নতুন পরিষদের সফলতা কামনা করে বলেন, নগর উন্নয়নে সাধারণ মানুষ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া রাস্তা, ড্রেন প্রশস্তকরণ সম্ভব হতো না। অনেকেই তাদের মূল্যবান ভূমি দান করে সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি সাংবাদিকদের উন্নয়নে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code