সমুদ্রের গ্যাসের দাম বাড়িয়ে মডেল পিএসসি সংশোধন হচ্ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিকে আকৃষ্ট করতে মডেল পিএসসি (উৎপাদন অংশীদারিত্ব চুক্তি) ২০১৯ সংশোধন করতে চায় পেট্রোবাংলা। এ জন্য পরামর্শক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে ৷

Manual1 Ad Code

এরই ধারাবাহিকতায় দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞাপন পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

 

 

Manual4 Ad Code

তেল-গ্যাসখাতে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে এমন কোম্পানি এই দরপত্রে অংশ নিতে পারবে।

গত ফেব্রুয়ারিতেই পিএসসি সংশোধনের বিষয়ে পেট্রোবাংলাকে নির্দেশনা দিয়েছিল জ্বালানি বিভাগ। পেট্রোবাংলার সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফাইল আটকে রাখায় দীর্ঘদিন পরামর্শক নিয়োগের কার্যক্রম আটকে থাকে।

সূত্র বলছে, মডেল পিএসসিতে সমুদ্রের গ্যাসের দাম বাড়ানো হবে। কারণ ২০১৯ এর পিএসসিতে যে দাম ধরা হয়েছে, তা বহুজাতিক কোম্পানিকে আকৃষ্ট করছে না।

Manual4 Ad Code

সূত্র জানিয়েছে, অগভীর সমুদ্রের গ্যাসের দাম বাড়িয়ে সাত থেকে সাড়ে সাত ডলার এবং গভীর সমুদ্রের গ্যাসের দাম সাড়ে ৮ ডলার করার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি অগভীর সমুদ্রের গ্যাস রপ্তানিরও বিধান সংযোজন করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগে ২০১৯ এর মডেল পিএসসিতে গভীর সমুদ্রের গ্যাস রপ্তনির বিধান সংযোজন করা হয়েছিল।

বাংলাদেশের সমুদ্রাঞ্চলকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। এরমধ্যে ১১টি ব্লক অগভীর সমুদ্র, ১৫টি গভীর সমুদ্রের। এখন অগভীর সমুদ্রের দুটি ব্লকে কাজ হচ্ছে। বাকি সব ব্লক ফাঁকা রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code