রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে এফ-১৬ ব্যবহার করেছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, এই বড় হামলা প্রতিহতের অংশ হিসেবে আমরা এফ-১৬-এর সাহায্যে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছি। আমাদের অংশীদারদের ধন্যবাদ জানাই এফ-১৬ সরবরাহের জন্য। তবে, এগুলো পর্যাপ্ত নয়, আমাদের হাতে এখনও পর্যাপ্ত সংখ্যক এফ-১৬ নেই এবং আমাদের পাইলটদের প্রশিক্ষণও প্রয়োজন।

Manual3 Ad Code

মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের ২৪টি অঞ্চলের মধ্যে ১৫টি অঞ্চলকে লক্ষ্য করে ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যা ইউক্রেনের ওপর রাশিয়ার বৃহত্তম বিমান হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলায় কিয়েভের একটি বাঁধ এবং কিয়েভ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশসহ কয়েকটি বেসামরিক, জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাতজন নিহত ও কমপক্ষে ৪৭ জন আহত হন। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার উৎক্ষেপিত ১২৭টি ক্ষেপণাস্ত্র ও ১০৯টি ড্রোনের মধ্যে তারা ১০২টি ক্ষেপণাস্ত্র এবং ৯৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়।

Manual1 Ad Code

ইউক্রেন আগস্টের শুরুতেই তাদের প্রথম এফ-১৬ যুদ্ধবিমানগুলো পেয়েছে। এক বছর আগে মিত্ররা ইউক্রেনের জন্য এই যুদ্ধবিমান প্রশিক্ষণ ও সরবরাহের জোট গঠন করেছিল। নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে এবং বেলজিয়াম থেকে ইউক্রেনকে কমপক্ষে ৭৯টি এফ-১৬ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে ইউক্রেন এখন পর্যন্ত ১০টি বিমান পেয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code