সম্ভ্রম বাঁচাতে ৭তলা থেকে মডেলের লাফ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

দুবাইয়ে মার্কিন এক ব্যবসায়ীর ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে হোটেলের সাততলা থেকে লাফ দিলেন রাশিয়ার এক মডেল। সাততলা থেকে লাফ দেওয়ায় তাঁর মেরুদণ্ড ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় ২২ বছর বয়সী একাতারিনা স্ট্যাটায়ুক নামের ওই মডেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলের নিজের কক্ষে রাশিয়ার মডেল একাতারিনাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ী। রাজি না হওয়ায় গলায় ছুরি ধরে একাতারিনাকে ধর্ষণের চেষ্টা করেন ট্রাম্পের দেশের ওই ব্যবসায়ী। নিজের সম্মান রক্ষা করতে সাততলা থেকে ঝাঁপ দেন একাতারিনা। মেরুদণ্ড ভেঙে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

একাতারিনা স্ট্যাটায়ুকের এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই দুবাই ছেড়ে পালানোর চেষ্টা করেন নাম না-জানা ওই মার্কিন ব্যবসায়ী। কিন্তু দুবাই বিমানবন্দরে আটক করা হয় তাঁকে। ওই ব্যবসায়ীর ১৫ বছরের সাজা হতে পারে বলে জানা গেছে।

Manual7 Ad Code

২২ বছর বয়সী একাতারিনা মডেলিংয়ের একটি চুক্তির জন্য দুবাই যান। ছবি: সার্বিয়ান টাইমস২২ বছর বয়সী একাতারিনা মডেলিংয়ের একটি চুক্তির জন্য দুবাই যান। ছবি: সার্বিয়ান টাইমসওই ব্যবসায়ীর এক পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাতারিনাকে গ্রেপ্তার দেখিয়েছে দেশটির পুলিশ।

একাতারিনার বন্ধু ইরিনা গ্রোসম্যান সাংবাদিকদের বলেন, নিজের জীবন ও সম্ভ্রম বাঁচাতে একাতারিনা সাততলা থেকে ঝাঁপ দেন। অলৌকিকভাবে বেঁচে যান। একাতারিনা এখন একা চলাফেরা করতে পারেন না।

Manual6 Ad Code

ওই মডেলের মা বলেন, ‘আমার মেয়ে একাতারিনা একজন পরিচিত ও জনপ্রিয় মডেল। একটি চুক্তি করতে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে দুবাইয়ে যায় একাতারিনা। সেখানে তার এক মাস থাকার কথা।’

Manual2 Ad Code

হাসপাতালের বিছানায় শুয়ে মাকে এক ভিডিও বার্তায় একাতারিনা বলেছেন, ‘আমি এখন কিছুটা ভালো আছি। তুমি আমার জন্য দুশ্চিন্তা কোরো না। দুবাইয়ের রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আমার অস্ত্রোপচার পিছিয়েছে। সব ভালোই হচ্ছে মা।’ তথ্যসূত্র: সার্বিয়ান টাইমস, ফক্স নিউজ ও মিরর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code