আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপন নথিপত্র ফ্লোরিডার বাড়ির বলরুম ও গোসলখানায় রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যাচার।

Manual5 Ad Code

পরমাণু কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ জাতীয় নিরাপত্তার শত শত নথি অব্যবস্থাপনার অভিযোগের ঘটনায় আদালতে হাজির হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামির ফেডারেল আদালতে ওই বিষয়ে শুনানি হবে।
বিবিসি বলছে, নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন ট্রাম্প। সেখান থেকে তিনি মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে যান। স্থানীয় সময় সোমবার সেখানেই রাত কাটিয়েছেন। নথি সংক্রান্ত ঘটনায় অভযুক্ত হওয়ার মধ্যদিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোনো অপরাধে অভিযুক্ত হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। ৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপন নথিপত্র ফ্লোরিডার বাড়ির বলরুম ও গোসলখানায় রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যাচার।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code