বিশ্বব্যাংকের ঋণে সুদের হার ২ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরকালে বাংলাদেশের ৪টি প্রকল্প এবং বাজেট সহায়তা হিসেবে একটি কর্মসূচিতে ২২৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) অর্থায়নে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক গত ২৯ এপ্রিল এতে সই করেন।

Manual6 Ad Code

তবে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার (১ মে) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে এসব ঋণচুক্তি বিনিময় হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (২ এপ্রিল) ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচটি ঋণের মধ্যে ৪টি প্রকল্পে ১৭২ কোটি ৫০ লাখ ডলারের ঋণ সম্পূর্ণ আইডিএ সহায়তা হিসেবে পাওয়া যাবে। অন্যদিকে বাজেট সহায়তার ৫০ কোটি ডলারের মধ্যে ১৭ কোটি ডলার আইডিএ সহায়তার মধ্যে থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code