নারীদের আলাদা বাড়িতে বসবাস অপরাধ নয়: সৌদি আদালত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সৌদি আরবে প্রাপ্তবয়স্ক কোনও নারী আলাদা বাড়িতে বসবাসের মাধ্যমে স্বাধীন জীবনযাপন করতে চাইলে তা অপরাধ বলে গণ্য হবে না। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে এ সংক্রান্ত এক মামলার রায়ে এমন নির্দেশনা দিয়েছেন আদালত। প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একজন নারী স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকছিলেন। এ ঘটনায় একজন সরকারি কৌঁসুলি তার পরিবারের হয়ে একটি মামলা দায়ের করলে তা খারিজ করে দেন আদালত। ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম এ কথা জানিয়েছেন। সৌদি গেজেটকে লাহিম বলেন, বারবার নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া, এবং বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর শাস্তির আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আদালত বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
টপ নিউজভারত এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual8 Ad Code