কুলাউড়ার ব্যবসা প্রতিষ্টানে অগ্নিকান্ড, ১৫ লক্ষ টাকার ক্ষতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধিঃ

Manual1 Ad Code

জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে একটি
মুদি দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফ্রিজ ও নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

Manual2 Ad Code

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামকস্থানে হারুন ভেরাইটিজ স্টোরে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার
দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হটাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ভয়াবহ
আকার ধারন করে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে পাতর বোঝাই একটি
ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিস কে খবর দেন। ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর
আগে মালামাল সহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

দোকান মালিক হারুন মিয়া জানান, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কেউ
এ আগুন লাগাতে পারে। ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজ সহ প্রায়
১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

Manual5 Ad Code

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করলে পাশে থাকা অন্য দোকান গুলো আগুন রক্ষা পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code