নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক, নৌকা অগ্রগতির প্রতিক: ডা. শাহিন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক, নৌকা অগ্রগতির প্রতিক। তাই আসন্ন নির্বাচনে কুলাউড়াকে একটি মডেল পৌরসভা গড়তে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার দিনভর এমসি কলেজের এইচএসসির ৯১ ব্যাচের ছাত্রলীগ নেতাদের নিয়ে কুলাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায়  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিপার আহমদের সমর্থনে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে দিনরাত পরিশ্রম করছেন। তাই কুলাউড়া পৌরসভায় শেখ হাসিনার প্রর্থীকে বিজয়ী করতে হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code