নড়াইলে সুলতান মেলার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

নড়াইল :
বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হল ১২ দিনব্যাপি সুলতান মেলা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু.আনোয়ার হোসেন হাওলাদার। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও মৌসুমী ইন্ডাস্ট্রিজের (কিউট) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের সুলতান মেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান প্রমুখ। বরেণ্য শিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code