পাকিস্তান ভারত জন্য ইরান যে বার্তা দিল

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট

জম্মু-কাশ্মিরে ২৬ জনকে হত্যার ঘটনায় পাকিস্তান-ভারতের বৃহত্তর উত্তেজনা নিরসনে মধ্যস্থতার আগ্রহ দেখিয়ে দিয়েছে ইরান। ইন্ডিয়া টুডে মতে করেছে দুইদেশকে শান্ত করতে ইরান তৎপরতা গুরুত্ব পাচেছ ।

শুক্রবার ২৫ এপ্রিল প্রস্তাব দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের ভাতৃপ্রতীম প্রতিবেশী। আমরা এমন সম্পর্ক উপভোগ করছি যা কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নীহিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বাগ্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপোড়া তৈরি করতে চাই।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতাও উল্লেখ করেছেন। এ কবিতায় সাদি লিখেছেন, “মানুষ একটি একক পরিবার, যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে।”

Manual1 Ad Code

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলা হয়। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে নানা ধরণের উত্তেজনা হচেছ ।

Manual8 Ad Code

ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সে ব্যবস্থা করছেন তারা। অপরদিকে গতকাল পাকস্তান জানায়, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে তারা ঘোসণা দিয়েছে । ডেস্ক জেবি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পাকিস্তান ভারত জন্য ইরান বার্তা
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code