পারিশ্রমিকের রেকর্ড গড়লেন রণবীর-যশ

লেখক: Rumie
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:তিওয়ারির আসন্ন মেগা প্রোজেক্ট ‘রামায়ণ’ বর্তমানে বলিউডে সবচেয়ে আলোচিত সিনেমা। বিশেষ করে সিনেমার বাজেট এবং তারকাদের পারিশ্রমিক নিয়ে খবর শোনার পর দর্শক ও মিডিয়ার কৌতূহল তুঙ্গে। পর্দায় ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। তিনটি পর্বের জন্য তার পারিশ্রমিক মোট ২২৫ কোটি রুপি। অর্থাৎ প্রতি পর্বে প্রায় ৭৫ কোটি রুপি। শুধুমাত্র অভিনয় নয়, রণবীর চরিত্রের সঙ্গে মিল রেখে জীবনধারাতেও পরিবর্তন এনেছেন। রাবণের চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত যশ। যদিও তিনি সিনেমার অন্যতম প্রযোজক, অভিনয়ের জন্য প্রতিটি পর্বে পাচ্ছেন ৫০ কোটি রুপি, মোট ১৫০ কোটি। রাবণের জোরদার উপস্থিতি ফুটিয়ে তুলতে তিনি লুক এবং কণ্ঠে বিশেষ কাজ করছেন। মা সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে। প্রতিটি পর্বে ৬ কোটি রুপি করে মোট ১৮-২০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। হনুমানের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে সানি দেওলকে, পারিশ্রমিক প্রায় ৪৫ কোটি রুপি। জোরালো কণ্ঠ এবং শক্তিশালী উপস্থিতি এই চরিত্রের জন্য একদম মানানসই বলে মনে করছেন নির্মাতারা। লক্ষ্মণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ রবি দুবে। তার পারিশ্রমিক প্রায় ১৫ কোটি রুপি। সিনেমাটিতে শুধু অভিনয় নয়, স্পেশাল এফেক্টস ও সেট নির্মাণেও বিপুল বাজেট খরচ করা হচ্ছে। অস্কারজয়ী সংস্থা ‘ডিএনইজি’ ভিএফএক্সের কাজ করছে, যাতে দর্শকরা বড়পর্দায় এক জাদুকরী অভিজ্ঞতা পান। ২০২৬ সালে মুক্তি পাবে ‘রামায়ণ’। রণবীর, যশ ও সাই পল্লবীর সমন্বয়ে এই মেগা প্রোজেক্ট বড় পর্দায় কেমন জাদু তৈরি করে, তা দেখার জন্য গোটা ভারত অপেক্ষায়। চলতি বছরের দীপাবলিতে আসার সম্ভাবনা রয়েছে সিনেমার প্রথম ভাগের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code