থ্রি-ইডিয়টস’র চতুরের সঙ্গে অভিনেতা মিলন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনার ছবি ‘এমআর-নাইন’ ইতোমধ্যেই তাদের লাইনআপ দিয়ে চমকে দিয়েছে। এতে অভিনয় করছেন হলিউডের মারকুটে যেমন তারকা তেমনি থাকছে বলিউডেরও আলোচিত কয়েকজন। এর মধ্যে অন্যতম বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’র চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার। যার আসল নাম অমি বৈদ্য। ছবিটির শুটিং নিয়ে পুরো সময়ই লুকোচুরি করেছে টিম ‘এমআর নাইন’। এমনকি বাংলাদেশ অংশেও শুটিংয়ের সময় সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তবে এবার হলিউড অংশের দুই শিল্পীকে একসঙ্গে পাওয়া গেল। যেখানে আছেন অমি বৈদ্য আর বাংলাদেশের আনিসুর রহমান মিলন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code